• ঢাকা
  • রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

আমার কোন নেতাকর্মীর উপর অন্যায় ভাবে হামলা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে-কামরুল হুদা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ছাত্রদল ও যুবদলকে দুর্বল করার জন্য অতীতে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল। আমাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেওয়া হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে একটি গোষ্ঠী বিভিন্নভাবে মব সৃষ্টি করছে। ছাত্রদলকে এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে।”নেতাকর্মীদের উদ্দেশে তিনি আগামী এক মাসের মধ্যে চৌদ্দগ্রামের সব ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের কমিটি সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, “চৌদ্দগ্রামের ছাত্রদলকে এমনভাবে সুসংগঠিত করতে হবে, যাতে একজন কর্মীর ডাকে শতাধিক নেতাকর্মী এগিয়ে আসে।”

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল হাসান মিয়া মো. জোবায়েরের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধূরী ও পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী আবদুল্লাহ আল জোবায়ের রায়হানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. তোফায়েল হোসেন জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে আলোচনা করা হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর