• ঢাকা
  • শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

৬ বছরে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হিউম্যানিটি অর্গানাইজেশন অব চৌদ্দগ্রাম (HOC)

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মোহাম্মদ সাইদুলহক

চৌদ্দগ্রাম (কুমিল্লা)

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অর্গানাইজেশন অব চৌদ্দগ্রাম (HOC) তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে সংগঠনের উপদেষ্টা, দায়িত্বশীল, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৭ জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে এবং বর্তমানে নেবুলাইজার সেবাও চলমান রয়েছে। পাশাপাশি প্রতিদিন প্রয়োজন অনুযায়ী রক্ত সংগ্রহ ও রক্তদানের মাধ্যমে অসংখ্য রোগীর জীবন রক্ষায় কাজ করছে সংগঠনটি।
এছাড়া অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ, নগদ আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা ও রক্ত ব্যবস্থাপনায় সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, কোরআন শরীফ ও ধর্মীয় বই বিতরণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণে সহায়তা এবং পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংগঠনটি ২০২৪ সালের কুমিল্লা-ফেনী এবং ২০২৬ সালের চট্টগ্রামের বন্যায় উদ্ধার, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণসহ জরুরি মানবিক সহায়তা প্রদান করেছে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল টুর্নামেন্ট, ফ্রি মেডিকেল ও ব্লাড ক্যাম্প এবং শিশুদের নামাজে উৎসাহিত করতে পুরস্কার বিতরণ কর্মসূচিও নিয়মিত পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে পাশে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সকলের দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতেও মানবসেবার কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর