• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

রাকিব হোসেন:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৪২তম সিনিয়র রোভার মেট ও ক্রু-কাউন্সিলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল।

গত ২ জুলাই কলেজের রোভার ডেনে (অফিস) অনুষ্ঠিত ক্রু-কাউন্সিল সভায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। তবে সেটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (৯ জুলাই)। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার লিডার গোলাম জিলানী।

নির্বাচিত সভাপতি মো. ফয়সাল কুমিল্লা জেলার তিতাস উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি এর আগে ভিক্টোরিয়া কলেজ শাখার রোভার মেট ছিলেন। জানা গেছে, সংগঠনের ১১ কাউন্সিলরের মধ্যে ৯জনের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলরদের প্রত্যক্ষ সরাসরি অংশগ্রহনে সর্বাধিক ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোভার মেট সাজ্জাদ হোসাইন, সাকিব হাসান, আশরাফুল ইসলাম, সহকারী রোভার মেট মো. আলাউদ্দিন, আব্দুর রউফ সিকদার ও রিপন মিয়া; গার্ল-ইন সিনিয়র রোভার মেট শারমিন ইসলাম শান্তাসহ গার্ল ইউনিটের কাউন্সিলরবৃন্দ।নবনির্বাচিত সিনিয়র রোভার মেট মো. ফয়সাল বলেন, রোভার স্কাউটের আদর্শ ধারণ করে কলেজে সেবামূলক, মানবিক ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন।তিনি বলেন, দায়িত্ব হস্তান্তর করা হলে আমরা কাউন্সিলের মাধ্যমে কমিটির শূন্য স্থান পূরণ করবো।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার লিডার গোলাম জিলানী বলেন, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল নির্বাচিত হয়েছেন। তাকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর