• ঢাকা
  • রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ আগস্ট, ২০২৬
Designed by Nagorikit.com

সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রুবেল মজুমদার।শনিবার সকালে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল লতিফসহ নির্বাচন কমিশনের সদস্যরা নতুন কমিটির নাম ঘোষণা করেন।নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ডেইলি নিউজের ইমামসীন রীমা।

সহসভাপতি হয়েছেন সিটিভি নিউজ ২৪-এর ওমর ফারুকী তাপস। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দিনকালের শাহাজাদা এমরান এবং যুগ্ম সম্পাদক হয়েছেন এখন টিভির খালেদ সাইফুল্লাহ।সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর ও আরটিভির আবুল খায়ের। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সৈয়দ আহমদ লালন। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের রেজাউল করিম রাসেল।

দপ্তর সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির তানভীর দীপু এবং প্রকাশনা সম্পাদক হয়েছেন এখন টিভির মাসুদ আলম। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রুবেল মজুমদার।এ ছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের মজিবুর রহমান মুকুল, আপ্যায়ন সম্পাদক হয়েছেন সাপ্তাহিক মেঘনাতীর আসিফ মামা, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের শামসুল আলম রাজন এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের সোহাইলুল ইসলাম সোহাগ।কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যমুনা টিভির রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের পত্রিকার দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক সমকালের এন কে রিপন (ফটো সাংবাদিক), দৈনিক কুমিল্লার জমিনের জাহিদ হাসান নাইম এবং কুমিল্লার জমিন অনলাইনের হৃদয় হাসান।নবনির্বাচিত কমিটি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার কার্যক্রম পরিচালনা করবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর