• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

ক্লাসরুমে শিক্ষার্থীদের মনোযোগ ও পড়াশোনায় অনীহা নিয়ে শিক্ষকের উদ্বেগ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

বর্তমান শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের মনোযোগের অভাব, পড়াশোনায় অনীহা এবং মৌলিক দক্ষতার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এক শিক্ষক। প্রতিদিনের ক্লাসরুম অভিজ্ঞতা তুলে ধরে চৌদ্দগ্রাম উপজেলার ভাটবাড়ী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে তিনি জানান, মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষার্থী এখনো সাবলীলভাবে রিডিং পড়তে পারছে না, যা শিক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো জানান, ক্লাসে প্রশ্ন করলে দেখা যায়, অল্প কয়েকজন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নেয়। অন্যদের বড় একটি অংশ নীরব থাকে। এতে তাদের মধ্যে জড়তা, আত্মবিশ্বাসের অভাব ও শেখার প্রতি অনাগ্রহ তৈরি হচ্ছে।

তিনি বলেন, এই পরিস্থিতির জন্য শুধু শিক্ষকদের দায়ী করা সমাধান নয়। শিক্ষা কার্যক্রম শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। একজন শিক্ষক শ্রেণিকক্ষে সীমিত সময় পান, কিন্তু দিনের বড় একটি সময় শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে কাটায়।

শিক্ষকের মতে, বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা, মোবাইল ব্যবহারের বিষয়ে নজর রাখা, নিয়মিত খাতা-পত্র ও পড়াশোনার খোঁজ নেওয়া অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষকেরা শ্রেণিকক্ষে সর্বোচ্চ চেষ্টা করবেন, তবে বাড়িতে অভিভাবকদের সচেতন ভূমিকা ছাড়া শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনা এবং মৌলিক শিক্ষার ভিত্তি শক্ত করা কঠিন।”

মো. রবিউল হোসেন, সহকারী শিক্ষক, ভাটবাড়ি আইডিয়াল উচ্চ বিদ্যালয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর