• ঢাকা
  • শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ মে, ২০২৬
Designed by Nagorikit.com

লাকসামে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খননের ঘোষণা মো. আবুল কালামর

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, সারা দেশের ন্যায় লাকসাম ও মনোহরগঞ্জে খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা দখলমুক্ত করা হবে। এখানে অবৈধভাবে দখলদারিত্ত্বের কোনো সুযোগ নেই। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন এবং জনস্বার্থে এ কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ আইনি জটিলতা দেখা দিতে পারে। ওইসব বিষয়গুলো আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবেলা করব। খালের মধ্যে বর্জ্য কিংবা আবর্জনা স্তূপ হয়ে আছে। পানির প্রবাহ ঠিক রাখতে এগুলোকে পরিস্কারের আওতায় আনা হবে। এ ছাড়া, কোন মাদক কারবারি, কিশোর গ্যাং কিংম্বা ইভটিজারদের কোনো ধরণের স্থান হবে না আমার নির্বাচনী এলাকায়। যে কোনো মূল্যে এসব অপরাধমূলক কার্যক্রম বন্ধ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক ও বিবেকের দায়বোধ থেকে এগিয়ে আসতে হবে। তবেই অপরাধ প্রবনতা দূর করা যাবে এবং আইনশংখলার উন্নয়ন ঘটবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর