চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মো. আনোয়ার হোসেন নয়ন (৩৮) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্বের সম্পত্তি বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার রাতে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে নয়নের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে নয়নকে হত্যা করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।
চৌদ্দগ্রাম থানার পুলিশ জানায়, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :