• ঢাকা
  • শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ মে, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লায় ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আলেখারচর বিশ্বরোড এলাকায় ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— নড়াইল জেলার লোহাগড়া থানার বাকা পশ্চিমপাড়া এলাকার মেহেদী হাসান সাজ্জাদ (২৫) ও চট্টগ্রামের জোরারগঞ্জ থানার রায়পুর এলাকার আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫)। পুলিশের দাবি, মেহেদী হাসান সাজ্জাদের বিরুদ্ধে আগে থেকেই ৬টি মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, মোটরসাইকেলটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে চুরি করা হয়েছিল। পরে সেটি কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে আনা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলেও স্বীকার করেছে।কুমিল্লা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার আনিসুজ্জামান-এর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর