• ঢাকা
  • রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬
Designed by Nagorikit.com

‘গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক’ এবিজি স্পোর্টস সিটি থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

—সায়েম সোবহান আনভীর

“বিশেষ কলাম”

ইংরেজিতে একটা কথা আমরা সবাই শুনেছি, ‘গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক’। আজ এই কথা দিয়েই শুরু করতে চাই।
কারণ এই কথাটা সত্যি বলতে আমি নিজের চোখে দেখেছি। একটু পেছনে ফিরে যদি যাই।
২০২৬ সালের ২ সেপ্টেম্বর। আব্বা আমাকে অফিসে ডেকে বললেন, ‘আজ থেকে স্পোর্টস সিটির দায়িত্ব তোমার।
’ আমি পুরো জায়গাটা ঘুরে দেখলাম। ৩০০ বিঘারও বেশি জমি! এত বড় জায়গা! কিন্তু মনে একটা প্রশ্ন ঘুরছিল। আব্বা তো আবাসন ব্যবসা করেন। এই স্পোর্টস সিটি থেকে তো আগামী ৫০০ বছরেও আমাদের কোনো লাভ হবে না!
সাহস করে আব্বাকে প্রশ্নটা করেই ফেললাম।
আব্বা একটু হাসলেন। তারপর বললেন, ‘জানো, আমরা যখন ছোট ছিলাম, ঢাকায় অনেক খেলার মাঠ ছিল। বিকেল হলেই সবাই মিলে মাঠে দৌড়ে যেতাম। আর এখন? যেদিকে তাকাই, শুধু ইট-পাথরের ভবন আর  ভবন। খেলার মাঠ তো দূরের কথা, দম ফেলার মতো জায়গাও যেন নেই।
’
আব্বা আরো বললেন, ‘আমি চাই, আমাদের পরের প্রজন্ম আবার সেই দিনগুলো ফিরে পাক। ওদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটুক খেলার মাঠে। সারা বাংলাদেশে তো আমি মাঠ বানাতে পারব না। কিন্তু অন্তত আমাদের বসুন্ধরার ভেতরে তো পারব। সে জন্যই এই স্পোর্টস সিটি।’
‘আর তোমার লাভের প্রশ্ন? মানুষ তার ছোটবেলা কখনো ভোলে না। যে ছেলেমেয়েরা এখানে খেলবে, যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একদিন বিশ্ববিখ্যাত হবে, তারা সারা জীবন তোমাকে মনে রাখবে। এটাই হবে তোমার ৫০০ বছরের লাভ।’
সেদিন বুঝলাম, দেশের প্রতি আব্বার ভালোবাসা কত গভীর। এই ভালোবাসাই আমাকে সব সময় অনুপ্রাণিত করে।
এবার মজার ঘটনাটা বলি। ঠিক ৩৬ দিন পর, ২০২৬ সালের ৮ অক্টোবর, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন, আগামী দুই মাসের মধ্যে দেশে এক হাজার খেলার মাঠ তৈরি করতে হবে। ভাবুন, একবার! এটা কোনো সাধারণ নির্দেশ নয়। তিনি সময় বেঁধে দিয়েছেন। এতেই বোঝা যায়, শিশু-কিশোরদের খেলাধুলাকে তিনি কতটা গুরুত্ব দেন। শুধু তা-ই নয়, গত শুক্রবারই তিনি শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবাই মিলে খেলাধুলা করছে কি না, সেই খোঁজ নিতেও বলেছেন।
সত্যি বলতে, দুজনের ভাবনায় এতটা মিল দেখে আমি মুগ্ধ। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে আমার আব্বা স্পোর্টস সিটির স্বপ্ন দেখেছেন। আমার কাছে এটাই ৫০০ বছরের লাভ। হয়তোবা এর চাইতেও বেশি কিছু।
আমি মনেপ্রাণে চাই, আমাদের আগামী প্রজন্ম খেলার মাঠে বেড়ে উঠুক। ওরা আমাদের একটা সুন্দর আগামী উপহার দিক। এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনার সঙ্গে থাকতে পারাই আমার সবচেয়ে বড় লাভ।

লেখক : আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বিশেষ প্রতিবেদন এর আরও খবর