• ঢাকা
  • রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

বুড়িচংয়ে ইউপি মেম্বারের ধানের ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু,পরিবারের অভিযোগ হত্যা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর গ্রামে ধানের ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।নিহত কামাল হোসেন শোভারামপুর গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, ধানের জমিতে ইঁদুর মারার জন্য অবৈধভাবে বৈদ্যুতিক তারের ফাঁদ তৈরি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, সেচ পাম্পের নামে নামানো বৈদ্যুতিক মিটার ব্যবহার করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এবং সেই বিদ্যুৎ লাইনের তার ধানের জমিতে ছড়িয়ে রাখা হয়। ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কামাল হোসেন মারা যান।এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করেন, সেচ পাম্পের মালিক মো. সামাদ হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জিলানী মেম্বারের জমিতে পরিকল্পিতভাবে বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়েছিল। তাদের দাবি, পূর্বের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।নিহতের মা অভিযোগ করে বলেন, “পরিকল্পিতভাবেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে।”এদিকে, ঘটনার পর বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে ১৫ লাখ টাকার বিনিময়ে অপমৃত্যু হিসেবে মীমাংসা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর