• ঢাকা
  • রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫
Designed by Nagorikit.com

কুমিল্লা প্রেসক্লাবের বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ডেস্ক রিপোর্ট।।

বাংলাকে, বাংলাদেশকে হৃদয়ে লালন করে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা প্রেসক্লাবে পালিত হলো পহেলা বৈশাখ। দিবসটি উপলক্ষ্যে পান্তা ভাত-ইলিশ, আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতি. পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরী, অতি, পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক। শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

আলোচনা সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকরা তাদের পরিবারসহ পান্তা ভাত ও ইলিশের আয়োজনে অংশ নেন। এরপর কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য দিলীপ মজুমদারের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • গণমাধ্যম এর আরও খবর