কুবি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড় সংলগ্ন মসজিদে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী তুলে দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কার্যক্রম শেষে শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এতিম ও দুস্থ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। তিনি মানুষের ভালোবাসার জায়গা। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাত দান করেন এই কামনায় আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করেছি।’
তিনি আরো বলেন, ‘২৪-এর আন্দোলন এবং দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। শহিদ ওয়াসিম, শহিদ আব্দুল কাইয়ুমসহ সকল শহিদের মাগফিরাত এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করছি। তারেক রহমান ও বিএনপির সব নেতাকর্মীর সুস্বাস্থ্য কামনায়ও আমরা দোয়া করেছি।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করেছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করছে।’
তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী ছিলেন এবং আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত ও জান্নাত কামনায় দোয়া করেছি। আমরা আশা করি, আগামী দিনের রাজনীতি হবে শিক্ষার্থীবান্ধব ও কল্যাণময়।’
তিনি বলেন, ‘কেন্দ্র থেকে নির্দেশনা ছিল বলে কেক বা খাবার বিতরণের পরিবর্তে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করেছি।’
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :