• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লা ‘দ্যা মুঘল এম্পায়ার’ রেস্টুরেন্টকে খাদ্যদ্রব্যে ক্ষতিকারক রং ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ‘দ্যা মুঘল এম্পায়ার” রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার জাতীয় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার ঝাউতলায় ‘দ্যা মুঘল এম্পায়ার’ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেস্টুরেন্টের বিভিন্ন খাদ্যদ্রব্যে ক্ষতিকারক রং ব্যবহার করায় ‘দ্যা মুঘল এম্পায়ার” রেস্টুরেন্টকে সতর্কতামূলক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকাল ২.৩০ ঘটিকা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চলে। এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে জেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। পুরো রমজান মাস জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর