• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

চবির কনসার্টে ধূমপানকে কেন্দ্র শিক্ষার্থীদের মাঝে হাতাহাতি

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চবির কনসার্টে ধূমপানকে কেন্দ্র শিক্ষার্থীদের মাঝে হাতাহাতি

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যান্ড সোসাইটির উদ্যোগে আয়োজিত একটি কনসার্টে ধূমপানকে কেন্দ্র করে আয়োজকদের সঙ্গে এক শিক্ষার্থীর বাকবিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে কনসার্ট চলাকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল মুমিন তানভীর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।তানভীর অভিযোগ করেন, কনসার্ট চলাকালে মিলনায়তনের ভেতরে অনেকেই ধূমপান করছিলেন। তিনিও ধূমপান করছিলেন। এ সময় দুইজন স্বেচ্ছাসেবক তাকে অন্য জায়গায় গিয়ে ধূমপান করতে বলেন।

তিনি জানান, তখন তিনি বলেন যে শুধু তিনি নন, ভেতরে আরও অনেকে ধূমপান করছেন। এ কথার পর স্বেচ্ছাসেবকেরা তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধর করেন।তিনি আরও অভিযোগ করেন, শুধু ওই দুই স্বেচ্ছাসেবকই নন, আয়োজকদের আরও কয়েকজন তাকে মারধরে অংশ নেন। এতে তার হাতে আঘাতের চিহ্ন পড়ে।

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সহ-সভাপতি মাহিয়ান সামি ঈপ্সিত বলেন, ঘটনাস্থলে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের এক স্বেচ্ছাসেবক ওই শিক্ষার্থীকে অন্যত্র গিয়ে ধূমপানের অনুরোধ করেন। তবে ওই শিক্ষার্থী আপত্তিকর ভাষায় কথা বলেন। কে প্রথমে হাত তুলেছেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, শিক্ষার্থীই প্রথমে হাত তোলেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।তিনি বলেন, কনসার্টে প্রায় এক হাজার দর্শকের নিরাপত্তা নিশ্চিতে ৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন। কোনো ব্যক্তির আচরণের দায় তাৎক্ষণিকভাবে সংগঠনের পক্ষে সবসময় নেওয়া সম্ভব নয়। তবে কেউ সংগঠনের নীতিমালা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য, কোনো আয়োজনে ধূমপান, মাদক, সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা না ঘটে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সমাজবিজ্ঞান অনুষদের কনসার্টে এক শিক্ষার্থী ও আয়োজকদের মধ্যে একটি বিষয় নিয়ে সামান্য বাকবিতণ্ডা হয়েছিল। পরে তারা নিজেরাই বিষয়টি মীমাংসা করেন। এটি বড় ধরনের কোনো ঘটনা নয়; মুহূর্তের উত্তেজনায় সামান্য ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।তিনি আরও বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে প্রক্টরিয়াল বডির কথা হয়েছে। তার কোনো অভিযোগ থাকলে তাকে লিখিতভাবে প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর