• ঢাকা
  • শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ আগস্ট, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লায় ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক। ।

তৃণমূল পর্যায় থেকে নারী হকি প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’।
শনিবার সকাল ১১টায় কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটির প্রথম ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে কুমিল্লার সম্ভাবনাময় নারী হকি খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ. এ. আদেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব কবির খান, ফেডারেশনের সিলেকশন কমিটির সদস্য মাহবুব হারুন, উইমেন উইংয়ের ভাইস চেয়ারম্যান বদরুল ইসলাম দিপু এবং উইমেন উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদু, ব্র্যাক ব্যাংকের কুমিল্লা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সাজেদ এ. এ. আদেল বলেন, “তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড়দের তুলে এনে আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। কুমিল্লার এই ভেন্যু থেকে আগামী দিনে জাতীয় দলের জন্য দক্ষ হকি তারকা উঠে আসবে বলে আমরা আশাবাদী।”

ব্র্যাক ব্যাংকের কুমিল্লা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নারীদের ক্ষমতায়ন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। হকি ফেডারেশনের এই চমৎকার উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে আমাদের নারীরা বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে।”

বাংলাদেশের নারী হকির উন্নয়নে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের পাশাপাশি কুমিল্লা জেলাতেও এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হচ্ছে। কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্ভাবনাময় নারী হকি খেলোয়াড়দের খুঁজে বের করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে গড়ে তোলার প্রত্যাশা করছে আয়োজকরা।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন