• ঢাকা
  • শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনামেধাবী ও সৎ নেতৃত্ব ছাড়া দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয়: মুফতি খোরশেদ আলম

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
মেধাবী, সুশিক্ষিত ও সৎ নেতৃত্ব ছাড়া একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুফতি মোঃ খোরশেদ আলম।
তিনি বলেন, একজন সৎ, আল্লাহভীরু ও নীতিবান মানুষ কখনো দুর্নীতির সঙ্গে আপস করতে পারেন না। দেশকে পরিবর্তন করতে হলে যোগ্য ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে জোরালোভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজের একটি অংশ বর্তমানে মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত। তাদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে না পারলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা কঠিন হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম থানা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার উপকমিটির পাবলিক রিলেশন সমন্বয়ক সাব্বির আহমদ।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নূরে আলম, উপজেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব, উপজেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা জুনায়েদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া খোকন এবং উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ কবির।
উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ সিফাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোরকরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হানিফ, চট্টগ্রাম মুজাহিদ কমিটির দায়িত্বশীল আবু তাহেরসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর