সাইদুলহক, চৌদ্দগ্রাম প্রতিনিধি:-
একমাত্র ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে বোন হামিদা আক্তারের (৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধায় চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হামিদা ওই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম. আক্তার উজ জামান।
জানা গেছে, মঙ্গলবার সন্ধায় দুই ভাই-বোন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এ সময় ছোট ভাই শরীফ পানিতে পড়ে যায়। পানি থেকে শরীফকে উপরে উঠানোর সময় বোন হামিদা ডোবাতে পড়ে যায়। পরে ভাই শরীফ দৌড়িয়ে ঘরে গিয়ে পরিবারকে জানালে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুরের পানি থেকে হামিদাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, হামিদাকে হাসপাতালে আনার পূর্বেই মারা যায়।
আপনার মতামত লিখুন :