• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

নারী পাচারকারী মোস্তাফিজের নিউ রাজধানী হোটেলে রমজান মাসেও চলছে রমরমা দেহব্যবসা!

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জাগরঝোঁড়ি বিশ্বরোড এলাকায় অবস্থিত নিউ রাজধানী আবাসিক হোটেল-এর মালিক মোস্তাফিজ-এর বিরুদ্ধে পবিত্র রমজান মাসেও নারীদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও একাধিক অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরেই ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এর আগেও মোস্তাফিজকে নারী পাচার সংশ্লিষ্ট অভিযোগে কয়েকবার আটক করা হয়েছিল। তবে প্রতিবারই রহস্যজনকভাবে তিনি ছাড়া পেয়ে যান বলে দাবি তাদের। তারা অভিযোগ করেন, হোটেলটি কার্যত অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এতে স্থানীয় পরিবেশ ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।


একাধিক বাসিন্দা জানান, রাতে হোটেলে সন্দেহজনক যাতায়াত বেড়ে যায় এবং বাইরের জেলা থেকে নারীদের আনা-নেওয়া করা হয় বলে তাদের সন্দেহ। রমজান মাসেও এসব কার্যক্রম বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মানুষসহ সচেতন নাগরিকরা।


স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান অভিযান বা কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজের বক্তব্য তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং কিছু বলতে পারবেন না।

অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর