• ঢাকা
  • বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ আগস্ট, ২০২৬
Designed by Nagorikit.com

সমকামিতা ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুবিতে মৌন মিছিল

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুবি প্রতিনিধি:
সারা দেশে সমকামিতা এবং শাখা ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশারের নেতৃত্বে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩রা আগস্ট) রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বর (গোলচত্বর) থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, সম্প্রতি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে, যা শিক্ষাঙ্গনের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত হলে তার নিরপেক্ষ তদন্ত, আইনের শাসনের ভিত্তিতে বিচার এবং সাংগঠনিক জবাবদিহিতা নিশ্চিত হওয়া উচিত। তবে অভিযোগ প্রমাণের আগেই কোনো ব্যক্তি বা সংগঠনকে দোষারোপ করা সমীচীন নয় বলেও তারা মন্তব্য করেন।

আবুল বাশারের দাবি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ ও বিবৃতি দেওয়া হয়েছে, তার পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তাদের ভাষ্য, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে ক্যাম্পাসে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নিরাপদ ও সহনশীল শিক্ষাঙ্গন গড়ে তোলা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে কাজ অব্যাহত থাকবে এবং যেকোনো অপপ্রচার গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে মোকাবিলা করা হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর