• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ২০ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় কিশোরকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা!

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহাদাৎ হোসেন(১৫) নামের এক কিশোরকে খুন হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫ টায় কুমিল্লা নগর উদ্যানের পাশের কাস্টমস অফিসের সামনে ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার হোমিও কলেজের ডান পাশের বশু মিয়ার বাড়ির মো. শাহ আলম ভূইয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন ।

একাধিক প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, শুক্রবার বিকেলে শিশু পার্কে রাইডে চড়তে আসে একদল কিশোর। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। শিশু পার্কে প্রবেশের পর তারা রাইডের স্টাফ শাহাদাতের কাছে ফ্রিতে রাইড চড়তে চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শাহাদাত পার্ক সংলগ্ন মিশনারি স্কুলের সামনে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপিয়ে হত্যা করে ।স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

ওসি সহিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে খুনের আলামত জব্দ করি। সিসি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কয়েকজনের নামও পেয়েছি। আসামিদের ধরতে আমরা অভিযানেও নেমেছি। বিস্তারিত পরে জানাবো।

নিহত শাহাদাৎ নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী। রাইডের মালিক তাজুল ইসলাম জনি বলেন, সে বেশ কয়েকদিন আমার এখানে চাকরি করেছে। ১৫ দিন আগে আমার এখান থেকে চাকরি ছেড়েছে। শুক্রবার বিকেলে সে নগর উদ্যানে ঘুরতে আসে। সেখানে আসলে স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামের দুজন ছেলে তাকে ডেকে নিয়ে যায়। কাস্টম অফিসের সামনে যাওয়ার সাথে সাথে তাকে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। দুজন মিলে প্রকাশ্যে সবার সামনে তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে উপস্থিত সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, শাহাদাৎকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে একাধিক ধারালো অস্রের আঘাত আছে। অতিরিক্ত আঘাত আর রক্তক্ষরণে সে মারা যায়।

কুমিল্লাজার্নাল/জাহিদ

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর