চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সুপরিচিত আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান চিওড়া মাই-স্কুলের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) চিওড়া বাজারসংলগ্ন চিওড়া মাই-স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিওড়া মাই-স্কুলের সহকারী শিক্ষক মো. আসিফ ও মিজানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান-১, ঢাকার প্রিন্সিপাল ফখরুদ্দিন মো. কেফায়েত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও সাংবাদিক, মাল্টি-স্কিল ট্রেইনার এবং পীস স্কুল ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান নূরুজ্জামান ফিরোজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিওড়া মাই-স্কুল অ্যান্ড মাই ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শাহ নেওয়াজ কাজল।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব শাহ নেওয়াজ কাজল বলেন, “শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য চিওড়া মাই-স্কুলকে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানে শিক্ষার পরিধি আরও বিস্তৃত করা হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। চিওড়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা যেন ভালো শিক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।”
তিনি আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়
আপনার মতামত লিখুন :