চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তঃইউনিয়ন অনুর্ধ্ব-২৩ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্ব›দ্বীতা করে স্বাগতিক মুন্সীরহাট ইউনিয়ন ফুটবল একাদ্বশ বনাম শুভপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ। প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ এ খেলায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে শুভপুর একাদ্বশ মুন্সীরহাট একাদ্বশকে পরাজিত করে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএপিকে নিয়ে নির্বাচনী বিভিন্ন প্রচারণামূলক গান গেয়ে ভাইরাল হওয়া জন্মান্ধ মুন্সীরহাটের কৃতিসন্তান মো. জাহাঙ্গীর এর হাতে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. কামরুল হুদা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফখরুল ইসলাম।
মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র সভাপতি মো. জিয়াউর রহমান জিতু এবং উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ দাউদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহআলম রাজু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো. গিয়াস উদ্দিন, দফতর সম্পাদক মো. জাহিদুল ইসলাম মিন্টু, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শাহআলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মো. হাসান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবির আব্দুল্লাহ চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ আল জোবায়ের।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল হালিম ভ‚ঁইয়া, ইউনিয়ন বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, ডা. জালাল আহমেদ। এ সময় মুন্সীরহাট ও শুভপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, সে¦চ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ফুটবল প্রেমী হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :