• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ জানুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ইউনিয়নের ৮টি নির্বাচনী কেন্দ্রের দায়িত্বশীলবৃন্দ সহ ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল বাজারস্থ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য নূরে আলম মিয়াজী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাফর আহমেদ, নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন শামীম, ইউনিয়ন জামায়াত নেতা ডা. বেলাল মিয়াজী, কুমিল্লা মহানগর জামায়াত নেতা মাইন উদ্দিন প্রমুখ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর