• ঢাকা
  • শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

উদ্যমী ইফতার মাহফিল ২০২৬ সফলভাবে সম্পন্ন।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি।

পবিত্র রমজানের ১০ম দিনে উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক – বাংলাদেশ (UYNBD) এর উদ্যোগে আয়োজিত উদ্যমী ইফতার মাহফিল ২০২৬ সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার জমিন-এর সম্পাদক শাহজাদা এমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিআইটি ইন্সটিটিউট-এর ফাউন্ডার ও সংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদ, এবং স্মার্ট টক একাডেমী-এর ফাউন্ডার হাসান মাহমুদ তারেক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভকামনা জানান সোলাইমান মূন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমেচার রেডিও ক্লাব কুমিল্লা, বাংলাদেশ-এর ফাউন্ডার ইফতিয়ার হাসান, ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক মাসুম বিল্লাহ তারেক ও সদস্যবৃন্দ, ভিবিডি কুমিল্লা অঞ্চলের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মাঝহার ফাহিম, উদ্যমীর বর্তমান ও প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ।

ইফতারের পূর্বে আয়োজিত সম্মিলিত মোনাজাতে রমজানের শিক্ষা—আত্মসংযম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার আলোকে ব্যক্তি ও সংগঠনের ভবিষ্যৎ পথচলার কল্যাণ কামনা করা হয়। এ সময় অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে যুবসমাজের নৈতিক বিকাশ, সামাজিক সংযোগ ও ইতিবাচক উদ্যোগে সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে কৃতজ্ঞতার স্মারক হিসেবে উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক – বাংলাদেশ (UYNBD) এর পক্ষ থেকে Token of Love প্রদান করা হয় সোলাইমান মূন্সী-এর হাতে, তাঁর শুভকামনা ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ।

উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক – বাংলাদেশ (UYNBD) বিশ্বাস করে, রমজানের এই সম্মিলিত আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সংযোগ এবং দায়িত্বশীল যুব নেতৃত্ব গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইয়াছিন আরাফাত। তিনি আয়োজনে যুক্ত সকল সুধী, অতিথি ও উদ্যমী পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মূল্যবোধভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর