• ঢাকা
  • বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৫
Designed by Nagorikit.com

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মনোহরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। ১৫ জুন রোববার রাতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি ভোর ৪টার দিকে ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া দিলীবাড়ির মৃত মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেন (২৮)কে তার বাড়ি থেকে আটক করে। এসময় ঘরে তল্লাশি করে বাবলুর ফ্রিজের উপরে থাকা পলিথিন মোড়ানো ২৬৫ পিস ইয়াবা উদ্ধার করে। এর পূর্বে রাত ১টার দিকে মনোহরগঞ্জ ক্যাম্পের সেনা টহলদল উপজেলার হাসনাবাদ গ্রামের জমদ্দার বাড়ির মৃত আবু হানিফের ছেলে আবুল কালাম শিপনের নতুন বাড়িতে অভিযান চালায়, অভিযানের টের পেয়ে শিপন পালিয়ে যায়। এসময় শিপনের স্ত্রী নুরজাহান আক্তার (২৭)কে আটক করে মহিলা পুলিশ সদস্য প্রিয়াংকা বড়ুয়া তল্লাশি করলে নুরজাহান প্লাস্টিকের ওয়ারড্রব থেকে পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা বের করে দিলে তাকে আটক করে যৌথবাহিনি। আটক দুজনকে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
এব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল কুমার দে । স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থেকে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়াও আরো চিহ্নিত কয়েকজন ইয়াবাসেবী ও বিক্রতা এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার করে এলাকাকে মাদকমুক্ত ও যুব সমাজের প্রতি অনুরোধ করেছেন সচেতন এলাকাবাসী।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আইন ও বিচার এর আরও খবর