লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার লালমাই উপজেলায় জামায়াত নেতাকে মিথ্যা মামলায় আসামি করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা গরু চোর ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
জানা যায়, গত ১৯ মে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে। এ সময় আরিফ বিল্লাহ নামে এক যুবদল নেতা ও কথিত মাদক ব্যবসায়ী ওই ব্যক্তির পক্ষ নিলে স্থানীয়রা তাকেও আটক করে।
অভিযোগ রয়েছে, আটককৃতদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়।পরবর্তীতে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে আটককৃতদের উদ্ধার করা হলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় বলে দাবি করেছে জামায়াত নেতারা। এ ঘটনায় কামাল হোসেন-এর নামসহ ১০ জন নিরীহ ব্যক্তিকে আসামি করে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে গরু চোর ও মাদক কারবারিদের প্রশ্রয় দিতেই এ ধরনের মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ শাহজাহান, ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, মাওলানা মোঃ ইয়াসিন আরাফাত, মাওলানা মোঃ আব্দুন নূর এবং মাওলানা ইমাম হোসাইন।নেতৃবৃন্দ অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গরু চোর ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :