• ঢাকা
  • বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন চবির অধ্যাপক ইলিয়াস ছিদ্দিকী

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ যেটি আগে হবে ততদিন তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর