• ঢাকা
  • বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলায় কুবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুবি প্রতিনিধি :
​রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (কুবিআরইউ)।

​বুধবার (২৪ জুন) সংগঠনটির এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
 
বিবৃতিতে কুবি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করা হয়। 
বিবৃতিতে বলা হয়েছে,  স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করতেই এই কাপুরুষোচিত ও বর্বরচিত হামলা চালানো হয়েছে। স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক ও হিংস্র আক্রমণ মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি ও নগ্ন আঘাত।”

​বিবৃতিতে আরও বলা হয়েছে, সংবাদকর্মীদের ওপর এ ধরনের বর্বরচিত হামলা স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। অতীতে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার গণমাধ্যমকে নিশানা করছে।

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

উল্লেখ্য, গত ২৩ জুন ধানমন্ডির ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। তাকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিকও জামাত ইসলামীর নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর