• ঢাকা
  • বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

চবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্ব বায়েজিদ-স্মরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বায়েজিদ বোস্তামী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিবুল হাছান স্মরণ।

মঙ্গলবার (৩০ জুন) সংগঠনের পক্ষ থেকে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নোমান ইবনে মোসলেহ উদ্দিন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নুসরাত জাহান কিন্নরী, সাংগঠনিক সম্পাদক কাজী মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মুমতাহিনুল ইসলাম হাসনাত এবং প্রচার সম্পাদক অলি আহমেদ।

সংগঠনের নেতারা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা, একাডেমিক দিকনির্দেশনা প্রদান এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

নবনির্বাচিত সভাপতি মো. বায়েজিদ বোস্তামী বলেন, “কুমিল্লা জেলার শিক্ষার্থীদের জন্য একটি সহযোগিতামূলক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করব। নবীন শিক্ষার্থীদের পাশে থাকা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই আমাদের অগ্রাধিকার।”

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থবির থাকায় কুমিল্লা জেলার শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং নবগঠিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আবারও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মোতাহের উদ্দিন

চবি প্রতিনিধি

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর