• ঢাকা
  • বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

চবির দুই উপ-উপাচার্যের সঙ্গে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ জুন) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় নবনিযুক্ত দুই উপ-উপাচার্য ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও স্বাগত জানান।

তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে বলে তারা প্রত্যাশা করেন। শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উপ-উপাচার্যদ্বয় আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে ঘিরে তাদের অনেক পরিকল্পনা ও স্বপ্ন রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলসহ সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন। এসময় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।মতবিনিময় সভায় ছাত্রদলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে আবাসন সংকট, নিরাপত্তাহীনতা এবং আধুনিক সুযোগ-সুবিধার ঘাটতির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা।

পরে শাখা ছাত্রদলের পক্ষ থেকে নবনিযুক্ত দুই উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং এস্টেট শাখার প্রশাসক অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর