রাকিব হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের শিতলীয়া গ্রামের শিতলীয়া আদর্শ গ্রাম দরিদ্র বিমোচন গ্রুপের উদ্যোগে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের মাঝে সাইকেলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
শনিবার (২৭ ফেব্রুয়ারিত) বিকাল ২ ঘটিকা হইতে মধ্যে রাত পর্যন্ত শিতলীয়া আর শাকেরিন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেয় আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শিতলীয়া আদর্শ গ্রাম দরিদ্র বিমোচন গ্রুপের প্রতিষ্ঠা ইলিয়াস মিয়া বলেন, আমাদের সমাজে যারা স্বাবলম্বী আছেন এমন করবেন যেন ব্যক্তি, পরিবার, সমাজের এবং রাষ্ট্রের কল্যাণ হয়। আসুন সকলে ভালো কাজ করি, ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছুপুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, কুমিল্লা কুমিল্লা আলিয়া মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস হযরত মাওঃ কাজী আব্দুর রাজ্জাক, ঢাকা থেকে আগত হযরত মাওঃ মোহাম্মদ আনোয়ার হোসেন আফসারী, মাওঃ মোজাম্মেল হক, মাওঃ আবু বকর সিদ্দিকী সহ আরো ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট সমাজ সেবক দের উপস্থিত ছিলেন।
টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত দিন জামায়তের নামাজ আজাদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রমে অর্থায়ন করেন শিতলীয়া আদর্শ গ্রাম দারিদ্র বিমোচন গ্রুপের প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী ইলিয়াস মিয়া। সংগঠনটি গতবছর ৮ অক্টোবর ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান সমাপ্ত হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :