• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

দীর্ঘ ৫৫ বছর পর ভিক্টোরিয়া কলেজ রসায়ন বিভাগে আধুনিক জৈব ল্যাব স্থাপন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ভিক্টোরিয়া সংবাদদাতা:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ঐতিহ্যবাহী রসায়ন বিভাগে আধুনিক জৈব রসায়ন ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জুন) কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা আনুষ্ঠানিকভাবে ল্যাবটির উদ্বোধন করেন।

অনার্স ও মাস্টার্স পর্যায়ের জৈব রসায়নের ব্যবহারিক ক্লাস ও গবেষণা কার্যক্রমকে আরও আধুনিক ও মানসম্মত করতে এই ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে। দীর্ঘ ৫৫ বছর ধরে রসায়ন বিভাগে অনার্স কোর্স চালু থাকলেও এবারই প্রথম বিভাগে পূর্ণাঙ্গ আধুনিক সুবিধাসম্পন্ন একটি জৈব রসায়ন ল্যাবরেটরি স্থাপন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফৌজিয়া রহমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণে আধুনিক ল্যাবরেটরির বিকল্প নেই। সরকারের শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যতে কলেজের অন্যান্য বিভাগেও একই ধরনের আধুনিক ল্যাবরেটরি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।ল্যাবরেটরিটি প্রতিষ্ঠার কাজে সহযোগিতার জন্য রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আবদুল কুদ্দুসসহ বিভাগের সকল শিক্ষককে ধন্যবাদ জানান অধ্যক্ষ।

অনুষ্ঠানে মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীরা আধুনিক ল্যাব স্থাপনে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কলেজ অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর