• ঢাকা
  • বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Designed by Nagorikit.com

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলদারিত্বের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ডেস্ক রিপোর্ট ।।

কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের লোহারচর গ্রামে সৎ ভাইদের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলদারিত্বের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জহিরুল ইসলাম।

বুধবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম বলেন, আমার বাবা ১৯৭৯ সালে অসুস্থ হয়ে মারা যান। উনার দুই সংসারে আমরা ছয় ভাই ও এক বোন। আমার মায়ের ঘরে আমরা দুই ভাই। আমার আপন বড় ভাই অসুস্থ হয়ে মারা গেছেন। ২০১৩ সাল থেকে আমার বাবার ৫১ গন্ডা সম্পত্তি নিয়ে আমাদের সাথে সৎ ভাই-বোনদের বিরোধ শুরু হয়। বিরোধের এক পর্যায়ে সৎ ভাইয়েরা আমাকে মারধর করে আমার পা ভেঙে দেয়। আমি সাত মাস কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আমার সৎ ভাইয়েরা প্রায় চল্লিশ গন্ডা ভিটে সম্পত্তি দখল করে আছে। আর আমি ও আমার ভাইয়ের পরিবার দশ গন্ডা জায়গায় আছি। আমাদের দখলে থাকা সম্পত্তিগুলো নাল সম্পত্তি। আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি সমান ভাগ না করে আমাদের প্রতি অন্যায় ও অবিচার করা হচ্ছে। আমি আমার বাবার সম্পত্তির সঠিক ভাগ পাওয়ার জন্য ১৪৫ ধারায় আদালতে চারটি, দুটি সিআর মামলা করেছি। আদালতের রায় আমার পক্ষে আসলেও এখনো সম্পত্তি ভাগ করে দিচ্ছে না আমার সৎ ভাইয়েরা। চলতি বছরের শবে কদরের রাতে আমার পানির সেচ মেশিনে অগ্নিসংযোগ করে আমার সৎ ভাইয়েরা। এ ঘটনায় আমি দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছি। এছাড়া গত ১৭ আগস্ট পুলিশ সুপার বরাবর সঠিক বিচার চেয়ে অভিযোগ করেছি।

জেলা প্রশাসনের প্রতি আমি অনুরোধ করছি, আমি যেন আমার ন্যায্য অধিকার ফিরে পাই। আমার বাবার সম্পত্তির ভাগ যেন আমি ফিরে পাই। এছাড়া আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আবার আমার উপর হামলা হতে পারে। আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমি যেন আমার ন্যায্য বিচার পেতে পারি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন