• ঢাকা
  • শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

লাকসাম প্রতিনিধিঃ-
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ স্কুল পর্যায়ে কিশোরীদের স্বাস্থ্যবিধি বিষয়ক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। ইপসা কর্তৃক বাস্তবায়িত স্বপ্ন-২য় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত এ সেশনে কিশোরীদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেশনে অংশগ্রহণকারী কিশোরীরা স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং নিজ নিজ জীবনে তা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে। উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ এবং ইউএনডিপির যৌথ অর্থায়নে ইপসা এ কার্যক্রম বাস্তবায়ন করছে, যা কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উক্ত প্রোগ্রাম পরিচালনা করেন স্বপ্ন- ২য় প্রকল্প মনোহরগঞ্জ উপজেলার ইউনিয়ন ওয়ার্কার জোহরা বেগম ও শাহিনা আক্তার। এছাড়াও উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন স্বপ্ন-২য় প্রকল্প মনোহরগঞ্জ উপজেলার প্রজেক্ট অফিসার মোঃ আতিকুর রহমান।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর