• ঢাকা
  • শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

ইসরাত-বাবুলের নেতৃত্বে চবি’র লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী বর্ষের ৮৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে নতুন এ কমিটি প্রকাশ করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবুল হোসেন বাবলু।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি সানজিদা আলম ও ইয়াসমিন আক্তার; সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইয়াখুন হাসান আশিক, আহনাফ ইসলাম মারুফসহ অন্যরা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক রাসেল, তাহমিনা হক শীমু ও বেলায়েত হোসেনসহ অন্যরা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সালমানুর রহমান, তারেক হোসাইন ও রিয়াদ হোসাইন রিদয়। এছাড়া কোষাধ্যক্ষ মারুফ আহমেদ বিজয়, দপ্তর সম্পাদক আব্দুল্লাহিল মারুফ এবং প্রচার সম্পাদক সাফায়েত হোসেন সিয়াম নির্বাচিত হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি ইসরাত জাহান বলেন, “লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ভালোবাসার বন্ধন। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করা, নবীনদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার চর্চায় ইতিবাচক পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলু বলেন, “আমরা এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজেকে একটি পরিবারের অংশ হিসেবে অনুভব করবে। নতুন ও বর্তমান শিক্ষার্থীদের পাশে থাকা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং শিক্ষা, সংস্কৃতি, স্বেচ্ছাসেবা ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আদর্শ শিক্ষার্থী সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”

সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও বিদায়ী কমিটির নেতারা আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লাকসাম ও মনোহরগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং সংগঠনের গৌরবময় ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোতাহের উদ্দিন

চবি প্রতিনিধি

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর