• ঢাকা
  • শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ এপ্রিল, ২০২৫
Designed by Nagorikit.com

ঈদের দীর্ঘ ছুটিতেও থেমে নেই মনোহরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধিঃ-
মনোহরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায় যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে, কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার শর্মা, সহকারী পরিচালক (প.প.), মো. মাহবুব হাসান ভূইয়া ও
সহকারী পরিচালক (সি.সি.) ডা. মো. মনজুর মোর্শেদ রিপন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরী সেবা চালু রেখেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
জানা যায়, সরকারি ছুটির মধ্যে গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মনোহরগঞ্জ উপজেলাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা ১৮ জন, প্রসব পরবর্তী সেবা ৬ জন, শিশু সেবা ২১ জন, কিশোর-কিশোরী সেবা ৫ জন এবং ২৫ জনকে সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও বাইশগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ০১ টি নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় এবং প্রতিটি শিশুর জন্মের সাথে সাথে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে জন্ম সনদ প্রদান করা হয়।
এছাড়াও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা প্রদান করা হয়।
মনোহরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অ:দাঃ) ও মেডিকেল অফিসার ডা: রুবি দাসের সার্বিক তত্ত্বাবধানে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।
সেবাগ্রহীতার পাশাপাশি সেবাপ্রার্থীদের সেবাপ্রদানের মাধ্যমে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পেরে খুশি এই বিভাগের কর্মীরাও।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর