• ঢাকা
  • রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ২১ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

এমপি সীমার ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

মোস্তাফিজুর রহমান ।।
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগে প্রতিবাদ সভায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে নগরীর মর্ডান কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওমর ফারুক সভাপতিত্বে বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামলীগের সাবেক যুগ্ম সারধাণ সম্পাদক সফিকুর ইসলাম শিকদার ,মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ শাহিনুল ইসলাম শাহিন,কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকলীগের সভাপতি মনির হোসেন ঝান্টু,দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার ,কুমিল্লা মহানগর আওমালীগের সাবেক সাধারণ সম্পাদক খাদেম মো.ফিরোজ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন,সদস্য মহিউদ্দিন ফারুকী মহী,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আবু তাহের,মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মিতা শিকদার, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইরিন আহমেদ, দক্ষিণ জেলা তাঁতীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক অ্যাড.আনোয়ার হোসেনসহ প্রমুখ।
পরে ২০০৪ সালের ২১শে আগষ্ট আওয়ামী লীগের নিহত নেতাকর্মীদের ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।

 

কুমিল্লাজার্নাল/জাহিদ

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর