স্টাফ রিপোর্টার
চৌদ্দগ্রাম (কুমিল্লা)
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আশিকের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইউনিয়নের জয়মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলী ভুট্টু এবং সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ১নং কাশিনগর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল খালেক পরশ।
সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ১নং কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা তাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম হাজারী, ইউনিয়ন উত্তর যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর আলম, চৌদ্দগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর আলম মজু ও সভাপতি রাসেল মাহমুদ মজু টিটু।
সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আশিকও বক্তব্য দেন। এ সময় স্থানীয় জনগণের প্রত্যাশা, ইউনিয়নের বিভিন্ন বিষয় ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :