রুবেল মজুমদার।।
ছাদে কাপড় শুকানো তার বিদ্যুতায়িত হয়ে থাকায় সেই তারের স্পর্শে প্রথমে স্ত্রী ও পরে স্ত্রীকে বাঁচাতে স্বামী গিলে সেই তার ওহ মৃত্যু ঘটে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম-পূর্ব ইউনিয়ন সাহেব পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত চাচাতো ভাই স্কুল শিক্ষক ফারুক হোসেন জানায় , বুধবার বিকেলে নিজ বাড়ীর ছাদে কাপড় নামাতে গিয়ে প্রথমে স্ত্রী এবং স্ত্রীকে বাঁচাতে গিয়ে পরে স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মূত্যু বরন করেন৷
এ বিষয় লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাকসামের সাহেবপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম (৩৫) বৃষ্টির আভাস পেয়ে বাড়ির ছাদে রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান।
এ সময় কাপড় শুকাতে দেওয়া জিআই তার বিদ্যুতায়িত হয়ে থাকায় রিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন৷ পরে স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গিয়ে স্বামী কামাল উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনার তদন্ত চলছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :