• ঢাকা
  • মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

তিতাসের নাগেরচরে বিজয় দিবস টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

হালিম সৈকত, কুমিল্লা.

কুমিল্লার তিতাসের নাগেরচরে বিজয় দিবস টিভিকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। আজ কোড়েরপাড় একদাশ ও হিন্দু একাদশ অংশগ্রহণ করেছে। খেলায় হিন্দু একাদশ ৩-১ গোলে কোড়েরপাড় একাদশকে হারিয়েছে।

 

 

জমজমাট এই খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী। সভাপতির দায়িত্ব পালন করেন তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ ফরিদা ইয়াসমিন।

 

সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের অন্যতম সদস্য মোঃ তারেকুল ইসলাম ভূইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত মেম্বার মোঃ রিপন ভূইয়া, মোফাজ্জল হোসেন মেম্বার, সাংবাদিক আরিফুর রহমান, জহিরুল ইসলাম পাশা, ফ্রেন্ডস ক্লাবের তিতাস উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ রাসেল ভূইয়া, আঃ সাত্তার ভূইয়া, সাবেক মেম্বার মোঃ ইউসূফ, সাবেক মেম্বার মোঃ মনিরুল ইসলাম ভূইয়া, সাবেক মেম্বার ফরিদ উদ্দিন, রুবেল, মোঃ আলী ও বশির আহমেদ প্রমূখ।

 

কয়েশসহ দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। ধারাভাষ্যকার কবি দেলোয়ার খেলার ধারাবিরণী করেন আর খেলাটি পরিচালনা করেন দক্ষ রেফারি মোঃ খোকন মিয়া।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর