• ঢাকা
  • রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৪
Designed by Nagorikit.com

ফুলে ফুলে সিক্ত হলেন নগর কন্যা তাহসিন বাহার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক ) প্রথম নারী মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা.তাহসিন বাহার সূচনাকে নগর কন্যা নির্বাচিত হওয়ার নগর ভবনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার ( ১০ মার্চ ) সন্ধ্যায় থেকে রাত ৮ পর্যন্ত নগরীর রামঘাটস্থল মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে নির্বাচিত নতুন মেয়রকে ফুলে ফুলে সিক্ত করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য হাজী আ.ক. ম বাহাউদ্দীন বাহার। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকউল্ল্যাহ খোকনসহ মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠন।

এর আগে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও মহানগরের আওয়ামী লীগ, সিটি কপোরেশন ২৭ টি ওয়ার্ডের নেতা কর্মীরা নতুন মেয়র তাহসিন বাহার সূচনা কে ফুলের শুভেচ্ছা জানাতে দুপুর থেকে মহানগর আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী দলীয় কার্যালয় সামনে একে একে উপস্থিত হন।

গত শনিবার কুসিক উপ-নির্বাচনে নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ২১ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়েছেন সিটি কর্পোরেশনে তৃতীয় মেয়র হিসেবে জয় লাভ করেন ডা. সূচনা।

তিনি বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক (সাক্কু) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

উল্লেখ্য সংসদ সদস্য হাজী আ কা ম বাহাউদ্দিন বাহারের কন্যা ডা তাহসিন বাহার সূচনা কুমিলা সিটির মেয়র নির্বাচিত হওয়ায় কুমিল্লা মহানগর আওয়ামী সহ নগরবাসী খুশির জোয়ার বইছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর