স্টাফ রিপোর্টারঃ-
চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। (৮নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের আলহাজ্ব নুর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অডিটোরিয়ামে এই পুরষ্কার বিতরণ করা হয়। এডভোকেট শরীফ মজুমদার এর সঞ্চালনায় ও ভুলকরা আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফিজুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর পরিচালক সাহাব উদ্দিন আহমদ।
বুদ্দিন দিশারী ফাউন্ডেশনে সিরাত প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোট ৫৫ জনকে পুরষ্কার প্রদান করা হয়েছে। আয়েশা নুর মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারকে প্রথম পুরষ্কার হিসেবে নগদ ১০,০০০ টাকা প্রদান করা হয়েছে। ২য় পুরষ্কার নগদ ৫ হাজার টাকা পেয়েছেন ২জন। নগদ ৩ হাজার টাকা ৩য় পুরষ্কার পেয়েছেন ৩জন। নগদ ২ হাজার করে ৪চতুর্থ পুরষ্কার পেয়েছে ৫জন। ৫ম পুরষ্কার ১ হাজার করে ১০জন পেয়েছেন এছাড়াও ২০জনকে শান্তনা পুরষ্কার প্রধান করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ডাইনামিক কার্গো সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, বিডিঅর্থ এপ্লায়েন্সের স্বত্তাধিকারী শাহ আলম খোকন, আদেল বিন ওমর ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক ভুঁইয়া, আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন,
বুদ্দিন আলহাজ্ব আয়েশা নুর মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক কাজি হাবিবুল্লাহ কাউছার,একই প্রতিষ্ঠানের শিক্ষক লকিয়ত উল্লাহ, ওমরা ফারুক, ইসরাফিল হোসাইন। আরো উপস্থিত ছিলেন,
তুষার, শাহজাহান বাবু, আমীর, সাইফুল, বিজয়, নিহাদ, শাহিন, আলামিন, ফাহিম, তানিম, শাকিব,
নিলয়, রিফাত, প্রিতম, আরাফাত , মাহি, ফাহাদ, প্রমু
আপনার মতামত লিখুন :