• ঢাকা
  • রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ৫ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

লালমাইয়ে ৪’শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান ও সার বিতরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন: লালমাই (কুমিল্লা)

 

কুমিল্লা লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কার্যক্রমের আওতায় উপজেলার ৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবদুল মান্নান মোলা, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ লালমাই উপজেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিন, কৃষক প্রতিনিধি জুয়েল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর