• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২৬
Designed by Nagorikit.com

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি: গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখা।বুধবার ( ৫ আগস্ট) কুমিল্লা নগরীর টমছম ব্রিজে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়নে বিলম্বের সমালোচনা করেন এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের হামলা ও সংঘাতের নিন্দা জানান।সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, “গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা ও সিদ্ধান্ত স্পষ্টভাবে ব্যক্ত করেছে। সেই জনরায়ের যথাযথ বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব। অন্যদিকে, কিছু ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রলীগের অনুসৃত সন্ত্রাসী পন্থা অবলম্বন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এমন অপতৎপরতা অব্যাহত থাকলে ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।”কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের রায়ই সর্বোচ্চ গুরুত্ব বহন করে। গণভোটের ফল বাস্তবায়নে অযথা বিলম্ব গণতান্ত্রিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে সরকারকে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর