• ঢাকা
  • সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ মে, ২০২৬
Designed by Nagorikit.com

চাকরির আশ্বাসে লাখ টাকা আত্মসাতের অভিযোগ বাইউস্টের কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার।।কুমিল্লায় চাকরি দেওয়ার আশ্বাসে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে লাখ টাকা আত্মসাৎ এবং পরে টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন এক ভুক্তভোগী।

এ ঘটনায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর রেজিস্ট্রার অফিসের এইচআর কর্মকর্তা মো. রকিবুল হাসান জুয়েলের বিরুদ্ধে কুমিল্লার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।আদালতে দায়ের করা আরজিতে ভুক্তভোগী অভিযোগ করেন, অভিযুক্ত মো. রকিবুল হাসান জুয়েল নিজেকে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তিনি বিভিন্ন সময় দাবি করতেন যে, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রমে তার শক্তিশালী প্রভাব রয়েছে। এই প্রভাবের কথা বলে তিনি চাকরিপ্রার্থীদের আস্থা অর্জন করতেন এবং বিশ্ববিদ্যালয়ে ভালো বেতনের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, চাকরি দেওয়ার আশ্বাসে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে তিনি লাখ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুত চাকরির কোনো ব্যবস্থা না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগী ব্যক্তি তার টাকা ফেরত চাইলে অভিযুক্ত তাকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের গত ১৯ মে সন্ধ্যায় কুমিল্লা কোতয়ালী থানাধীন কালাকচুয়া এলাকায় প্রাণনাশের হুমকি দেওয়ার এ ঘটনার সূত্রপাত ঘটে। এরপর থেকেই ভুক্তভোগী ব্যক্তি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় হামলা, মিথ্যা মামলা কিংবা মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন বলে আদালতকে জানিয়েছেন।

এ ঘটনায় শুনানি শেষে বিজ্ঞ আদালত অভিযুক্ত মো. রকিবুল হাসান জুয়েলকে অভিযোগের বিষয়ে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন।এ বিষয়ে ভুক্তভোগী চাকরি প্রার্থী বলেন, আমাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তো নিয়েছেই, এখন চাকুরী দিতে না পেরে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি নিজের জীবন নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি এর জোর বিচার দাবি করছি।

এদিকে, একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে চাকরি বাণিজ্য ও প্রভাব বিস্তারের অভিযোগ সামনে আসায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা রকিবুল হাসান জুয়েলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর