বাংলাদেশ জামায়াতে ইসলামী আলকরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি শহীদ আলাউদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলকরা ইউনিয়ন জামায়াতের তত্বাবধায়ক ডা. মঞ্জুর আহমেদ সাকি।
আলোচনা সভার সভাপতিত্ব করেন আলকরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন, সভার সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মু. আবু নাসের।
প্রধান অতিথির আলোচনায় মু মাহফুজুর রহমান শহীদ আলাউদ্দিনের স্মৃতিচারণ করেন এবং আলাউদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
আলোচনা সভা শেষে শহীদ আলাউদ্দিনের করব জেয়ারত ও দোয়ায় শরিক উপস্থিত নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :