• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
“মাদক মুক্ত যুবক, সমৃদ্ধ দেশ—মাদককে না, সুস্থতাকে হ্যাঁ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে ইউনিয়নের বাবুচি বাজার বাইপাসে অনুষ্ঠিত মানববন্ধনে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো: আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবক এটিএম খোরশেদ আলম, ঘোলপাশা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোস্তফা কামাল এবং সেক্রেটারি মাহমুদুল হাসান রিয়াজ প্রমুখ।

সমাবেশে প্রধান বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একটি মাদকমুক্ত যুবসমাজই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

বক্তারা যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগই হতে পারে একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান হাতিয়ার।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর