• ঢাকা
  • বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ জুলাই, ২০২৫
Designed by Nagorikit.com

টানা বৃষ্টিতে চৌদ্দগ্রামে জলাবদ্ধতা হ্রাস, খাল খনন ও ড্রেন পরিস্কারে প্রশাসন, স্বেচ্ছাসেবক ও জনসাধারণের সম্মিলিত ভূমিকা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম প্রতিনিধি:-
চৌদ্দগ্রামে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সাময়িকভাবে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকায় দ্রুতই পানি নেমে যাচ্ছে।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল খনন, ড্রেন পরিষ্কার এবং রাস্তার পূর্ব পাশ দিয়ে পানি চলাচলের পথ সুগম করায় পানি জমে থাকা ও বন্যার ঝুঁকি অনেকটাই কমে গেছে।

এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ জামাল হোসেন। তবে শুধু প্রশাসন নয়—এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় জনগণ। খাল খনন ও ড্রেন পরিষ্কারের সময় শতাধিক স্বেচ্ছাসেবক দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের এলাকা পরিষ্কার রাখতে ভূমিকা রেখেছেন।

একজন স্বেচ্ছাসেবী বলেন, “এটি শুধু ইউএনও স্যারের একার উদ্যোগ নয়, আমরা সবাই মিলেই কাজ করেছি। এলাকার মানুষ নিজের জায়গার পাশের ড্রেনও পরিস্কার করেছে। আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে চৌদ্দগ্রামকে দুর্যোগমুক্ত রাখা সম্ভব।”

স্থানীয় একজন বাসিন্দা জানান, “গত বছরের মতো ভয়াবহ বন্যা এবার হয়নি, কারণ আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ, পাশাপাশি গর্বিত আমাদের ছেলেরা ও প্রতিবেশীরা এই কাজে শামিল হয়েছে।”

জনগণের অনেকেই বলছেন, ভালো কাজের প্রশংসা করাই উচিত, সমালোচনার বদলে প্রশাসন ও সাধারণ মানুষের এই সম্মিলিত উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়া দরকার।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে আরও কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং আগামী দিনগুলোতেও জনগণের সহায়তায় কাজ চলবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর