কুদরত উল্যাহ, লাকসাম ||
লাকসাম-মনোহরগঞ্জ সড়কের মরণফাঁদ ভরাট করছেন- উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিন
লাকসাম-মনোহরগঞ্জ সড়কের দীর্ঘদিনের ভোগান্তি অবসান হলো অবশেষে। সড়কের বিপজ্জনক মরণফাঁদ নিজ উদ্যোগে ভরাট করেছেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন।
এলাকাবাসীর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের গর্ত ও খানাখন্দে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা থেকে যাত্রী ও পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছিলেন। ব্যবসায়িক যোগাযোগের অন্যতম প্রাণকেন্দ্র হওয়ায় সড়কটির বেহাল দশায় সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়েন।
এই সড়কের বেহাল দশা নিয়ে পূর্বে কুমিল্লার জার্নাল ” সহ দেশের শীর্ষস্থায়ী একাধিক গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যাহা দেখার পর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করলেও হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি আমলে নিয়েছেন।
এ অবস্থায় হাজী মোহাম্মদ জসিম উদ্দিন স্বেচ্ছায় নিজ উদ্যোগে সড়কের মরণফাঁদ ভরাট করে চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু করেন। তার এই উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।
এলাকাবাসী ও মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ীরা এ কাজের জন্য হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, ব্যক্তিগত উদ্যোগে এভাবে জনস্বার্থে কাজ করা সত্যিই প্রশংসনীয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :