• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ মে, ২০২৬
Designed by Nagorikit.com

ঈদে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের নিয়ে চাকসুর ব্যতিক্রমী আয়োজন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ঈদে বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী কুরবানি উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। কুরবানির ভোজের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হাড়ি ভাঙা খেলা, ফটোসেশন ও আড্ডার আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন।

আয়োজনে মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখা হয়। চাকসু ভবনের নিচতলার ক্যাফেটেরিয়ায় গরুর মাংস পরিবেশন করা হয়। অন্যদিকে দ্বিতীয় তলার ছেলেদের কমনরুমে অমুসলিম শিক্ষার্থীদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়। নারী শিক্ষার্থীদের জন্যও দ্বিতীয় তলার মেয়েদের কমনরুমে পৃথক আয়োজন রাখা হয়।

খাবারের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে হাড়ি ভাঙা খেলা ও ফটোসেশনের আয়োজন করা হয়। এছাড়া চাকসু ভবনের সামনে আড্ডার পরিবেশ তৈরি করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফুরকান, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফুরকান বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য চাকসু যে সুন্দর আয়োজন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহমর্মিতাপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি।”

চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “আমরা প্রায় ৭০০ শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করেছি। মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন।”

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, “পরীক্ষা, দূরত্বসহ বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী ঈদে বাড়ি যেতে পারে না। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এ আয়োজন। আমরা চাই ধর্ম-বর্ণ-রাজনীতি নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক।”

চবি প্রতিনিধি

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর